মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে প্রতিষ্ঠানটির সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়। এসময় বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়।
জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন বিজ্ঞান শাখা ২৫ জন, বাণিজ্য শাখা ৬৬ জন,মানবিক শাখা ৫৫ জন। মোট এবছর ১৪৬ জন্য শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ করবেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শিক্ষকবৃন্দ। তারা শিক্ষার্থীদের মনোযোগসহকারে পরীক্ষা দেওয়ার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানান।
কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কলমা ইউনিয়ন বিএনপি সভাপতি কে এম রিয়াজুল ইসলাম তুহিন,লৌহজং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. তোহা মিয়া আখন, এইচ.এম. শাহ আলম মোল্লা, পরিমল চন্দ্র ঢালী, জাহানজীব সারোয়ার, রেজুনা খাতুন, মো. তোয়াহা, মোন্তাছির রহমান, লিয়াকত হোসেন ও দিলীপ কুমার গোস্বামী।
এছাড়া কলেজ শাখার প্রভাষকদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. শামসুল আলম, খুশিলাল রায়, মো. ফরহাদ মিয়া, কামাল হোসেন, সুরাইয়া ইয়াসমিন, মো. জহিরুল ইসলাম, মো. তানজিল হোসেন, সাদ্দাম হোসেন ও দ্বীন ইসলাম। সহকারী শিক্ষকদের মধ্যে ছিলেন জুরান রায়, মুহাম্মদ শাহীন মিঞা, হৃদয় চন্দ্র মৃধা, আনোয়ার হোসাইন, অনিতা রানী ঘোষ, কিরণ চন্দ্র শিকারী, এনায়েত করিম, ফারিন আক্তার,আয়েশা আক্তার,অপু বিশ্বাস, ফিরোজ মিয়া ও আবু সালেহ প্রমুখ
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করা হয়।
এমটিআই
