ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

দেশের অর্থনীতি বর্তমানে ঋণাত্মক: অর্থমন্ত্রী

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

মে ১৬, ২০২৬, ০৬:৩৯ পিএম

দেশের অর্থনীতি বর্তমানে ঋণাত্মক: অর্থমন্ত্রী

ঢাকা : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের অর্থনীতি বর্তমানে ঋণাত্মক অবস্থায় রয়েছে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে দুই বছর।

শনিবার (১৬ মে) বেলা ১২টায় চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারগুলো জ্বালানি খাতে ৫০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে। সেগুলো পরিশোধে বর্তমান সরকারকে হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরো বলেন, অর্থনীতি ঋণাত্মক অবস্থায় আছে। দুই বছর সময় লাগবে ঘুরে দাঁড়াতে। ৪০ হাজার কোটি টাকা বাজেট থেকে তেল গ্যাসে চলে গেছে। তবে এর মধ্যেও এবার বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। যাতে হতদরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পায়।

পরে মন্ত্রী ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। এ সময় হাসপাতাল ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!