ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

নৌবাহিনী প্রধানের সাথে নৌবাহিনী অ্যাথলেটিক্স দলের খেলোয়াড়দের সৌজন্য সাক্ষাৎ

বর্তমান সংবাদ | ক্রীড়া ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৮:১৪ পিএম

নৌবাহিনী প্রধানের সাথে নৌবাহিনী অ্যাথলেটিক্স দলের খেলোয়াড়দের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা : শনিবার (২৩ মে) নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী অ্যাথলেটিক্স দল ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন উপলক্ষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

এ সময় নৌবাহিনী প্রধান চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং জাতীয় ক্রীড়াঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য ধরে রাখতে খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। নৌবাহিনী প্রধান ভবিষ্যতে খেলোয়াড়দের আরও উন্নত সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।

উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী ০৬টি নতুন জাতীয় রেকর্ডসহ ২১টি স্বর্ণপদক অর্জনের কৃতিত্ব অর্জন করেছে। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী অ্যাটলেটিক্স দল ছাড়াও সাঁতার, বাস্কেটবল, ভলিবল, কাবাডি ইত্যাদি খেলায় নিয়মিতভাবে নৌবাহিনীকে ঈর্ষণীয় সাফল্য এনে দিচ্ছে।

নৌবাহিনী প্রধান আশা ব্যক্ত করেন যে, ভবিষ্যতে সাঁতার, বাস্কেটবল, ভলিবল, কাবাডি ইত্যাদি দলও খেলায় দেশের ক্রীড়াঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর গৌরব ও সাফল্যের ধারা অব্যাহত রাখার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!