মুন্সীগঞ্জ : টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও আমজাদ আলী কলেজের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কলেজ হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক, অভিভাবক, দাতা সদস্য, শিক্ষানুরাগী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজের সভাপতি খায়রুল বারী মল্লিক রনি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী অ্যাডভোকেট মো. এমদাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মামুন অর রশিদ এবং কলেজের দাতা সদস্য ও অভিভাবক প্রতিনিধি মো. আসলাম মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোফাজ্জল হোসেন কমান
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও আমজাদ আলী কলেজের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কলেজ হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক, অভিভাবক, দাতা সদস্য, শিক্ষানুরাগী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজের সভাপতি খায়রুল বারী মল্লিক রনি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী অ্যাডভোকেট মো. এমদাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মামুন অর রশিদ এবং কলেজের দাতা সদস্য ও অভিভাবক প্রতিনিধি মো. আসলাম মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোফাজ্জল হোসেন কমান্ডার, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ শেখ, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মুন্সী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক খান, বিশিষ্ট সমাজসেবক রুহুল আমিন মুন্সী, জুলহাস শেখ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস এম আনিছুল হক।
এমটিআই
