ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

মুন্সীগঞ্জে বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল হাকিম মিজি আর নেই

বর্তমান সংবাদ | মুন্সীগঞ্জ প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৬:৫৮ পিএম

মুন্সীগঞ্জে বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল হাকিম মিজি আর নেই

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল হাকিম মিজি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের কলেজপাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মরহুম আব্দুল হাকিম মিজি মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ছিলেন। 

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম আব্দুল হাকিম মিজির জানাজা বাদ এশা মুন্সীগঞ্জ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে চরকেওয়ার ইউনিয়নের টরকি জামে মসজিদ প্রাঙ্গণে রাত ১০ টায় দ্বিতীয় জানাযা শেষে মিজিবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হবে। 

তাঁর মৃত্যুতে স্থানীয় বিএনপির এমপি, নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

এমটিআই

বর্তমান সংবাদ

Madrasatun Nur Al Islamiyyah Mossharrof Hossain
Tasneem Sinha
Projapoti Holdings Ltd
Link copied!