ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

জেলা পুলিশ পঞ্চগড়ের কিট প্যারেড অনুষ্ঠিত

বর্তমান সংবাদ | পঞ্চগড় প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৬, ০৮:০৫ পিএম

জেলা পুলিশ পঞ্চগড়ের কিট প্যারেড অনুষ্ঠিত

পঞ্চগড় : জেলা পুলিশ, পঞ্চগড়ের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স এর সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। 

বুধবার (২৯ এপ্রিল) উক্ত কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও উপস্থিত সকালের কিট সামগ্রী পরিদর্শন করেন পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম মহোদয়। কিট প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এর উপর ভিত্তি করে জিএস মার্ক প্রদান করেন। 

এছাড়াও যে সকল পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে তাদেরকে সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় কিট পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত কিট প্যারেড  উপস্থিত ছিলেন জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মোঃ শইমী ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল),  জনাব মোঃ জোবায়ের ইসলাম, সহকারী পুলিশ সুপার (প্রবি), আরআই, পুলিশ লাইন্স, সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!