ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বর্তমান সংবাদ | পিরোজপুর প্রতিনিধি

জুন ৪, ২০২৬, ০৮:০১ পিএম

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পিরোজপুর : স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা জিয়া মঞ্চের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জিয়া মঞ্চের প্রচার উপ-কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান টুংকা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, এবং জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামাল হোসেন আরব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম সালেহ আহম্মেদ কাঞ্চন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক মো. নুরুল রিপন, মো. দেলোয়ার হোসেন এমবিএ, সদস্য সচিব মো. আজিম উদ্দিন মাহমুদ, পিরোজপুর জেলা জিয়া মঞ্চের সাবেক আহ্বায়ক মো. আরিফুর রহমান রুবেল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মো. আব্দুর রহমান।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জিয়া মঞ্চ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিরোজপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মো. মাসুদ শেখ এবং সিনিয়র সদস্য মো. নাজমুল হুদা ডালিম।

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!