ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

মুন্সীগঞ্জে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বর্তমান সংবাদ | মুন্সীগঞ্জ প্রতিনিধি 

জুন ২০, ২০২৬, ০৯:৩৫ পিএম

মুন্সীগঞ্জে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জ সার্কিট হাউসে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল্লাহ্ সহ অন্যান্য সংসদ সদস্যবৃন্দ।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সড়ক, সেতু, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। সভায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে মুন্সীগঞ্জকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলায় রূপান্তরের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা,বিএনপির সিনিয়র  নেতৃবৃন্দ সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ  উপস্থিত ছিলেন।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!