ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সিরাজদিখানে হত্যার উদ্দেশ্যে হামলা, ছুরিসহ আটক এক

বর্তমান সংবাদ | মুন্সীগঞ্জ প্রতিনিধি

জুন ২৭, ২০২৬, ০৬:৫৪ পিএম

সিরাজদিখানে হত্যার উদ্দেশ্যে হামলা, ছুরিসহ আটক এক

মুন্সীগঞ্জ : সিরাজদিখান উপজেলার বালুচর বাজারে এক ব্যক্তির ওপর হামলার চেষ্টা চালানোর অভিযোগে রগকাটা খ্যাত নিজাম মুন্সীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে বালুচর বাজারের নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকরাম হোসেন নামে এক ব্যক্তির ওপর আকস্মিক হামলার চেষ্টা করেন নিজাম মুন্সী। এ সময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে আটক করে। পরে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, নিজাম মুন্সীর বিরুদ্ধে পূর্বেও একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। এর আগে মোল্লাকান্দি গ্রামের মৃত ফয়েজ মুন্সীর ওপর হামলা চালিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যার উদ্দেশ্যে ফেলে রেখে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পরে স্থানীয়দের সহায়তায় আহত ফয়েজ মুন্সীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

এলাকাবাসীর ভাষ্যমতে, রগকাটা নামে পরিচিত নিজাম মুন্সীর বিরুদ্ধে হত্যা, চুরি ও সহিংসতার একাধিক মামলা রয়েছে। 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| তিনি এর আগে বালুচরের টেটা যুদ্ধ সংক্রান্ত একটি মামলার আসামি। 

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!