পিরোজপুর : পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে পিরোজপুরে মুক্তারকাঠি বৈশাখী ক্লাবের সদস্যদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাদী শেখ এবং মুক্তারকাঠি বৈশাখী ক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান মল্লিক।
অনুষ্ঠান শেষে ক্লাবের সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয় এবং প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এমটিআই
