ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

আশুলিয়া থেকে পেশাদার ছিনতাইকারী দলের ২ সদস্য গ্রেপ্তার

বর্তমান সংবাদ | নূরে আলম জিকু, আশুলিয়া ঢাকা

জুলাই ৯, ২০২৬, ১১:৪৭ পিএম

আশুলিয়া থেকে পেশাদার ছিনতাইকারী দলের ২ সদস্য গ্রেপ্তার

সাভার : আশুলিয়ার দোসাইদ বাজার এলাকা থেকে ২ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। 

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) রাতে আশুলিয়ার দোসাইদ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। 

অভিযানে পেশাদার ছিনতাইকারী দলের ২ জন সদস্যকে আটক করা হয়। 
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!