ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

‘শেখ হাসিনানহ পালিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের দেশে ফিরিয়ে বিচার করা হবে’

বর্তমান সংবাদ | মুন্সীগঞ্জ প্রতিনিধি

জুলাই ১১, ২০২৬, ১০:১৬ পিএম

‘শেখ হাসিনানহ পালিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের দেশে ফিরিয়ে বিচার করা হবে’

মুন্সীগঞ্জ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ​বিগত সরকারের আমলে যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল এবং বর্তমানে বিদেশে পালিয়ে আছেন, তাদের সবাইকে দেশে ফিরিয়ে এনে জনগণের সামনে বিচার করা হবে। আইন নিজের গতিতে চলবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছর ধরে বিভিন্ন দেশের এম্বাসিতে (দূতাবাসে) স্বৈরাচারের দোসররা অবস্থান করছিল। তারা নানাভাবে দেশের ক্ষতি করেছে। এখন সেই কলঙ্কিত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায় বর্তমান সরকার।

শেখ হাসিনাসহ যারা বিদেশে অবস্থান করছে, তাদের বিচারের বিষয়ে তিনি বলেন, এ কাজটা অন্তর্বর্তী সরকারের সময়েই শুরু হয়েছে। বর্তমান সরকারের পক্ষ থেকে সব দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। দেশের জনগণ তাদের বিচার দেখতে চায়। আমরা সেই প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।

প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের হাত ধরে গার্মেন্টস শিল্পে বিপ্লব আসে আর তার পরিপূর্ণতা দেয় এ দেশের সাধারণ নারীরা।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ.কে. এম ইরাদত মানু, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং প্রশাসনিক নারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সেমিনারে নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের এগিয়ে যাওয়ার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!