ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

পিরোজপুরে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বর্তমান সংবাদ | পিরোজপুর প্রতিনিধি

জুলাই ৩০, ২০২৬, ০৮:৩৫ পিএম

পিরোজপুরে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

পিরোজপুর : পিরোজপুরে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সরকারি সোহরাওয়ার্দী কলেজ মসজিদে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. লুৎফর রহমান লিটনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে জেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান রনি।

এমটিআই

বর্তমান সংবাদ

Madrasatun Nur Al Islamiyyah Mossharrof Hossain
Tasneem Sinha
Projapoti Holdings Ltd
Link copied!