ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

বর্তমান সংবাদ | পিরোজপুর প্রতিনিধি

আগস্ট ২, ২০২৬, ০৮:৩০ পিএম

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

পিরোজপুর : পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে রিস্ক কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট (RCCE) বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। 

মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। 

তিনি ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

সভায় স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!