মুন্সীগঞ্জ : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মঙ্গলবার (২৫ আগস্ট) শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মুন্সীগঞ্জ পৌরসভা ৩-১ গোলে লৌহজং উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার্সআপ হয়েছে লৌহজং উপজেলা দল।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্টেডিয়াম প্রাঙ্গণে ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মুন্সীগঞ্জ পৌরসভা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশ্রাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইরাদত হোসেন।
এমটিআই
