ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

আজ মৌসুমী চট্টোপাধ্যায়ের জন্মদিন

বর্তমান সংবাদ | বিনোদন প্রতিবেদক

এপ্রিল ২৬, ২০২৬, ০৮:১১ পিএম

আজ মৌসুমী চট্টোপাধ্যায়ের জন্মদিন

ঢাকা : মৌসুমী চট্টোপাধ্যায় (জন্ম: ২৬ এপ্রিল ১৯৪৮) একজন বিখ্যাত ভারতীয় অভিনেত্রী, যিনি সমানভাবে বলিউড বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি রাজেশ খান্না, শশী কাপুর, জীতেন্দ্র, সঞ্জীব কুমার, বিনোদ মেহ্‌রা এবং অমিতাভ বচ্চনের মতো অভিনেতাদের সাথে কাজ করেছেন। তিনি ১৯৭৩-১৯৮৪ পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিকগ্রহণকারী হিন্দি অভিনেত্রী ছিলেন।

বাংলা চলচ্চিত্রে প্রধান অভিনেত্রী হিসেবে তার অভিনীত সিনেমাগুলো হচ্ছে বালিকা বধু (১৯৬৯), পরিণীতা (১৯৬৯), অনিন্দিতা (১৯৭২), আনন্দ আশ্রম (১৯৭৭), ওগো বধূ সুন্দরী (১৯৮১), প্রার্থনা (১৯৮৪), শতরূপা (১৯৮৯), কড়ি দিয়ে কিনলাম (১৯৮০)।

পরবর্তীতে বাংলা চলচ্চিত্রে সহ-অভিনেত্রী হিসেবে তার অভিনীত বাংলা সিনেমাগুলো হচ্ছে নাটের গুরু (২০০৩), ভালোবাসার অনেক নাম (২০০৫), গোলাপী এখন বিলেতে (২০০৬), দ্য জাপানিজ ওয়াইফ (২০০৩) এবং গয়নার বাক্স (২০১৩)।

মৌসুমী চট্টোপাধ্যায়। আসল নাম ইন্দিরা চট্টোপাধ্যায়। বিক্রমপুরের (বর্তমানে মুন্সিগঞ্জ জেলা) এক ব্রাহ্মণ পরিবারের মেয়ে। দাদা ছিলেন বিচারক। বাবা প্রান্তোষ চট্টোপাধ্যায় ছিলেন সেনা কর্মকর্তা। খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায় হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্তের সঙ্গে। 

ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে, পারিবারিক মতামত নিয়েই শুরু হয় তাঁর অভিনয় জীবন। পর্দা নাম রাখা হয় মৌসুমী। বড় মিষ্টি মুখের নায়িকা। যে কজন বাঙালী নায়িকা বাংলা এবং হিন্দি ছবিতে সমানে অভিনয় করে গোটা উপমহাদেশে জনপ্রিয়তার শীর্ষ স্থান ছুঁয়েছেন তাঁদের একজন। জনপ্রিয় তিনি বাংলাদেশেও। 

মাত্র ১৫ বছর বয়সে, তরুন মজুমদারের "বালিকা বধু" ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। সাবলীল অভিনয় আর অভিব্যক্তি দিয়ে মিস্টি মুখের এই নায়িকাটি মন কেড়ে নিয়েছিলেন দর্শকদের। আর পেছনে তাকাতে হয়নি তাঁকে। এই সময়েও "গয়নার বাক্স" ছবিতে পিসিমার ভুত চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়, বর্তমান প্রজন্মের দর্শকদের কাছেও। 

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!