ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

জুলাই ২২, ২০২৬, ০৭:২৩ পিএম

এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ঢাকা : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২২ জুলাই) বিকালে দলের নির্বাহী কমিটির বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমীর ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। 

একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, এক তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গাজী নজরুল ইসলাম সমালোচনার মুখে পড়েন। যদিও তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। 

 এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!