ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

এবার দুবাই মাতাবেন জায়েদ খান-ফারিয়া

বর্তমান সংবাদ | বিনোদন প্রতিবেদক

মে ৭, ২০২৬, ০৯:২৮ পিএম

এবার দুবাই মাতাবেন জায়েদ খান-ফারিয়া

ঢাকা : আলোচিত চিত্রনায়ক জায়েদ খান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন স্টেজ শো ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে প্রবাসী দর্শকদের মাতিয়ে তুলছেন। এবার দুবাইয়ের দর্শকদের সামনে পারফর্ম করতে যাচ্ছেন এই অভিনেতা। তার সঙ্গে একই মঞ্চে থাকবেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। 

আগামী ১৭ মে দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন ও গালা নাইট। দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন জায়েদ খান ও নুসরাত ফারিয়া। আয়োজকদের প্রত্যাশা, তাদের উপস্থিতি আয়োজনটিকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলবে। 

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যুহাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু
দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে নতুন বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতেই এই আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানের আয়োজন করছে আজিজি ডেভেলপমেন্টসের এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট এবং রোভার সাইবার। 

সম্প্রতি আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ডেজার্ট রাইজ রিয়েল এস্টেটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রিয়াজুল ইসলাম ফিহান বলেন, ‘প্রবাসীদের স্থায়ী আবাসনের স্বপ্ন বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য।’ দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, দুবাইয়ের অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তাকে সবসময় অনুপ্রাণিত করেছে। 

উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকানা টেলিভিশনে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠান উপস্থাপনা করছেন জায়েদ খান।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!