ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

আজ ঢাকা মাতাবেন হাবিব-প্রীতম

বর্তমান সংবাদ | বিনোদন প্রতিবেদক

মে ৯, ২০২৬, ০৮:১২ পিএম

আজ ঢাকা মাতাবেন হাবিব-প্রীতম

ঢাকা : দেশীয় সংগীত অঙ্গনের দুই প্রজন্মের মেধাবী ও জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। 

অনেকদিন পর শনিবার (৯ মে) এক মঞ্চে দেখা মিলতে যাচ্ছে তাদের। তাদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘ওউন ইয়োর স্টোরি’ কনসার্ট। আজ বিকেলে রাজধানীর মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

হাবিব, প্রীতম পাশাপাশি এই কনসার্টে পারফর্ম করবেন, সাম্প্রতিক সময়ে গানের ভুবনে আলোড়ন তোলা কণ্ঠশিল্পী অঙ্কন কুমার এবং ব্যান্ড ফিরোজ গং ও ভিন্টেজ থিওরি। 

‘ওউন ইয়োর স্টোরি’ কনসার্টের আয়োজন করেছে, লেটস ভাইব; যারা এর আগে সংগীতের বেশ কিছু আয়োজন করে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। 

শুরুতে ‘ওউন ইয়োর স্টোরি’ কনসার্টের অন্যান্য শিল্পী ও ব্যান্ডগুলোর পাশাপাশি নন্দিত সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর সংগীত দলের বন্ধুদের অংশ নেওয়ার কথা ছিল। পোস্টারেও যুক্ত করা হয়েছিল ফুয়াদের ছবি। পরবর্তী সময়ে পোস্টার থেকে ফুয়াদ আল মুক্তাদিরের ছবি সরিয়ে নেওয়া হয়। বিষয়টি  নিয়ে কনসার্ট আয়োজকদের কাছ থেকেও বিস্তারিত কিছু জানা যায়নি। যে কারণে ফুয়াদ ও তার বন্ধুদের কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি এখনও ধোঁয়াশা কাটেনি।

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!