ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

হামের উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু, শনাক্ত ১১৬

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

জুন ২৮, ২০২৬, ০৬:৫১ পিএম

হামের উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু, শনাক্ত ১১৬

ঢাকা : দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১১৬ জনের শরীরে।

অধিদপ্তরের হিসাবে, সারাদেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। আর হামের লক্ষণ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৯ জনে।

রোববার অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা বিভাগে ২ জন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে রয়েছে।

এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৫৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশাল বিভাগে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে ৩, রাজশাহী ও ময়মনসিংহে ২ জন করে মারা গেছে।

হামের লক্ষণ নিয়েও সবচেয়ে বেশি ২৬৬ জনের প্রাণ গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৮, চট্টগ্রামে ৫১, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৬১, খুলনায় ২৮ এবং রংপুর বিভাগে ৮ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৪১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। এর মধ্যে ৮৮৯ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৮৭ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ৫৭, চট্টগ্রামে ১৯১, বরিশালে ১০৬, ময়মনসিংহে ৬০, খুলনায় ৪৬, রংপুরে ১২ জন রয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮২ হাজার ৮৪৪ জন; যার মধ্যে ৭৯ হাজার ১৫২ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

একই সময়ে মোট সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ৯৯ হাজার ২০৭ জন এবং হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৭১০ জন।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!