ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬,

রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩০, ২০২৬, ০৭:২৫ পিএম

রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা : আগামী ৭ এপ্রিল দুই দিনের সফরে দি‌ল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার গঠনের পর এটিই কোনও বাংলাদেশি মন্ত্রীর প্রথম ভারত সফর।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকালে তিনি মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেবেন। দিল্লি হয়ে মরিশাসে যাওয়ার কথা রয়েছে তার। সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সঙ্গী থাকবেন।

দিল্লি সফরের প্রথম দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ভারত সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গেও তার সাক্ষাৎ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।

সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গে বৈঠকের বিষয়েও দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এমটিআই

বর্তমান সংবাদ

Link copied!