ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬,
খলিলুর-জয়শঙ্কর বৈঠক

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী ও ঘনিষ্ঠ যোগাযোগে একমত ঢাকা-দিল্লি

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৮, ২০২৬, ০৬:০৮ পিএম

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী ও ঘনিষ্ঠ যোগাযোগে একমত ঢাকা-দিল্লি

ঢাকা : ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন খলিলুর রহমান। আজ বুধবার দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে আনুষ্ঠানিক বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনাও করেন তিনি।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে এক্স মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এস জয়শঙ্কর।

পোস্টে এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তার প্রতিনিধিদলকে আতিথ্য দিতে পেরে আমি আনন্দিত।

আলোচনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে বিভিন্ন দিক থেকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছি। এ ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেছি। ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে আমরা সম্মত বলেও তিনি উল্লেখ করেন। 

এমটিআই

বর্তমান সংবাদ

Link copied!