ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

ত্রিপুরার জনগোষ্ঠীর প্রথম নারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মাটিরাঙা গোমতীর কৃতি সন্তান সাধনা ত্রিপুরা

বর্তমান সংবাদ | জ্ঞানোদয় বিকাশ ত্রিপুরা

জুলাই ১৯, ২০২৬, ০৭:২৪ পিএম

ত্রিপুরার জনগোষ্ঠীর প্রথম নারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মাটিরাঙা গোমতীর কৃতি সন্তান সাধনা ত্রিপুরা

সাধনা ত্রিপুরা বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস প্রশাসন ক্যাডার) একজন কর্মকর্তা।  তিনি বর্তমানে সরকারের সিনিয়র সহকারী সচিব হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে (প্রশাসন-১ শাখা) কর্মরত আছেন সচিবালয়ে। 

সাধনা ত্রিপুরা গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার গৌমতী গ্রামে। খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হন অনেক চড়াই উৎরাই পেরিয়ে।  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করে ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ পান গোমতীর এই মেধাবী সন্তান সাধনা ত্রিপুরা। 

তিনি মাঠ প্রশাসন ও সচিবালয় - উভয় ক্ষেত্রেই বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন: সিনিয়র সহকারী সচিব ( বর্তমানে তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে এই দায়িত্ব সামলাচ্ছেন। 

২০২৫ সালের জানুয়ারি মাসে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কর্মকালীন সময়ে তিনি স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা রাখেন। পরবর্তীতে ২০২৪ সালের শেষের দিকে তাকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ইউএনও হিসেবে বদলির আদেশও দেওয়া হয়েছিল। 

 ইউএনও হিসেবে যোগদানের পূর্বে তিনি ফেনী জেলায় সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) এবং রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসেবে দক্ষতা ও সুনামের সাথে কাজ করেছেন।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!