ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,
 চরমোনাই পীর বা

জেটের অর্থ অপচয়ের অধিকার কারো নেই

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

জুন ৮, ২০২৬, ০৬:২৮ পিএম

জেটের অর্থ অপচয়ের অধিকার কারো নেই

ঢাকা : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, জনগণের করের টাকায় তৈরি বাজেটের অর্থ বাস্তবায়নে কোনো ধরনের অপচয় বা টালবাহানা করার অধিকার কাউকে দেওয়া হয়নি। এ দেশের ফকির থেকে শুরু করে সর্বস্তরের জনগণ প্রতিটি কেনাকাটায় কর প্রদান করেন। তাদের কষ্টে অর্জিত এই অর্থের যথাযথ ও স্বচ্ছ ব্যবহারের দায়িত্ব সরকারের।

সোমবার (৮ জুন) দুপুরে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘বাংলাদেশের আগামী অর্থ বছরের বাজেট: আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

আয়োজক সংগঠনের পক্ষে সভাপতিত্বকালে তিনি আরও বলেন, প্রতিবছর বাজেট পাস হলেও এর বাস্তবায়নে নজরদারি ও জবাবদিহিতার ঘাটতি স্পষ্ট। এই ঘাটতির কারণে জনগণের কষ্টের টাকার বড় একটি অংশ অপব্যয় হয় এবং দুর্নীতির মাধ্যমে পাচার হয়ে যায়।

তিনি আরও বলেন, বাজেট কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয়, বরং এটি জনগণের কাছে সরকারের দায়বদ্ধতার অঙ্গীকার। বাজেটে সুবিধা নিশ্চিত করার কথা বলা হলেও দুর্নীতিগ্রস্ত সিস্টেমের কারণে তা জনগণের কাছে পৌঁছায় না। তাই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এবং বাজেট যথাযথভাবে বাস্তবায়নে শুধুমাত্র নেতৃত্ব নয়, সামগ্রিক নীতিরও পরিবর্তন প্রয়োজন। ইসলামি শরিয়াহ দেশের অর্থনীতিকে স্থিতিশীল করার ক্ষেত্রে একটি কার্যকর মাধ্যম হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, উক্ত গোলটেবিল আলোচনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!