ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

আলভারেজ-লাউতারোর শেষের জোড়া গোলে রূদ্ধশ্বাস জয় আর্জেন্টিনার

বর্তমান সংবাদ | ক্রীড়া ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৯:০৬ পিএম

আলভারেজ-লাউতারোর শেষের জোড়া গোলে রূদ্ধশ্বাস জয় আর্জেন্টিনার

ঢাকা : সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩-১ ব্যবধানে জিতে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কানসাস সিটিতে ম্যাচ শেষের পর সংবাদ সম্মেলনে এসে নিজের চিরচেনা বাস্তববাদী রূপেই ধরা দিলেন আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। জয়ের আনন্দ থাকলেও দলের দুর্বলতা এবং প্রতিপক্ষের শক্তির কথা অকপটে স্বীকার করেছেন এই বিশ্বজয়ী কোচ।

​ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে স্কালোনি শুরুতেই বলেন, সত্যি বলতে, আজ আমাদের অনেক ভুগতে হয়েছে। আমরা জানতাম সুইজারল্যান্ড শারীরিকভাবে কতটা শক্তিশালী দল। ম্যাচের কিছু কিছু পরিস্থিতি থেকে আমরা সহজে বের হতে পারছিলাম না। আমাদের বাস্তববাদী হতে হবে; আজ ভাগ্য কিছুটা আমাদের সহায় ছিল। কারণ ওদের একজন খেলোয়াড় (এমবোলো) লাল কার্ড দেখার পরই মূলত আমাদের দল পুরোপুরি আক্রমণে ওঠার সুযোগ পায়।

​দলের খেলার মান নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না হলেও টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শেষ চারে পৌঁছানোকে বড় কৃতিত্ব দিচ্ছেন তিনি। স্কালোনির ভাষায়, আমাদের অনেক কিছু উন্নত করার জায়গা আছে, তবে জেতার চেয়ে ভালো অনুভূতি আর কিছুতে নেই। সব মিলিয়ে এই দলটা আজ যা অর্জন করেছে তা ঐতিহাসিক। হয়তো আমরা আরও ভালো খেলতে পারতাম, কিন্তু আরও একবার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়াটা সত্যিই এক ঐতিহাসিক ঘটনা।

আলভারেজ-লাউতারোর শেষের জোড়া গোলে রূদ্ধশ্বাস জয় আর্জেন্টিনারআলভারেজ-লাউতারোর শেষের জোড়া গোলে রূদ্ধশ্বাস জয় 

​আগামী বুধবার (১৫ জুলাই) আটলান্টায় হাই-ভোল্টেজ সেমিফাইনালে জুড বেলিংহ্যামের ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। স্কালোনিকে প্রশ্ন করা হয়েছিল, প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডের কোনো বিশেষ তাৎপর্য আছে কি না। জবাবে তিনি সাফ জানিয়ে দেন, "না, প্রতিপক্ষ ইংল্যান্ড নাকি নরওয়ে—তাতে কিছু যায় আসে না। আমরা এমন একটা দলের বিরুদ্ধে খেলতে যাচ্ছি যারা খুব ভালো ফুটবল খেলে এবং যাদের একজন দারুণ কোচ আছেন। আমাদের এখন দ্রুত রিকভারি করতে হবে, ফুটবলারদের ক্লান্তি কাটিয়ে তোলাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।"

​এই জয়ের মধ্য দিয়ে লিওনেল স্কালোনি আর্জেন্টিনার ডাগআউটে ১০২টি ম্যাচ পূর্ণ করলেন। যার মধ্যে তার জয় ৭৫টি, ড্র ১৮টি এবং পরাজয় মাত্র ৯টিতে।

​সবচেয়ে অবিশ্বাস্য তথ্য হলো, ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে স্কালোনির অধীনে আর্জেন্টিনা যতগুলো টুর্নামেন্টে অংশ নিয়েছে, প্রতিটিতেই শেষ চার (সেমিফাইনাল) বা তার চেয়ে ভালো অবস্থানে যাওয়ার শতভাগ রেকর্ড ধরে রাখল তারা।

​স্কালোনির অধীনে আর্জেন্টিনার অপ্রতিরোধ্য যাত্রা:

​২০১৯ কোপা আমেরিকা: তৃতীয় স্থান
​২০২১ কোপা আমেরিকা: চ্যাম্পিয়ন
​২০২২ ফিনালিসিমা: চ্যাম্পিয়ন (ইতালিকে ৩-০ গোলে হারিয়ে)
​২০২২ কাতার বিশ্বকাপ: চ্যাম্পিয়ন
​২০২৪ কোপা আমেরিকা: চ্যাম্পিয়ন
​২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ: সেমিফাইনাল (চলমান)
​বিশ্বকাপ ধরে রাখার মিশন থেকে আর মাত্র দুই ধাপ দূরে দাঁড়িয়ে স্কালোনির এই লড়াকু আর্জেন্টিনা। 

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!