ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,
গোলাপগঞ্জে তফসিলী ব্যাংকের আয়োজনে কৃষি ঋণ বিতরণ

সিলেট প্রতিনিধি

বর্তমান সংবাদ

মে ৫, ২০২৬, ০৬:২২ পিএম

সিলেট প্রতিনিধি

সিলেট : সিলেটের গোলাপগঞ্জে তফসিলী ব্যাংকের উদ্যোগে ঋণ গ্রহীতার মধ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। 

সোমবার (৪ মে) সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক ও উপজেলা তফসিলী ব্যাংক সমূহের আয়োজনে ঢাকাদক্ষিন সিটি ব্যাংকের ব্যবস্থাপক ও অনুষ্ঠানের সমন্বয়ক ফাহমিদা জাহানের তত্তাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটস্থ বাংলাদেশ ব্যংক’র পরিচালক খালেদ আহমদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষির ওপর নির্ভরশীল। দেশের খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। 

তবে জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, জমির পরিমাণ হ্রাস এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কৃষিখাত নানা চ্যালেঞ্জের সম্মুখীন। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলার ৩৫ জন প্রান্তিক কৃষকদের মধ্যে সকল তফসিলী ব্যাংকের ৩৫ জন ঋণ গ্রহীতার মধ্যে প্রকাশ্যে ৪৫ লক্ষ টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

সিলেট সিটি এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মীর আবু সায়েমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ শাহ হাসান, ঢাকা দক্ষিণ সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মু.জিল্লুর রহমান সহ গোলাপগঞ্জ উপজেলার সকল তফসিলী ব্যাংকের শাখা ব্যবস্থাপকবৃন্দ। 

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!