ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

টঙ্গীবাড়িতে নাগরিক সংবর্ধনা

বর্তমান সংবাদ | মুন্সীগঞ্জ প্রতিনিধি

মে ৯, ২০২৬, ০৭:৩৯ পিএম

টঙ্গীবাড়িতে নাগরিক সংবর্ধনা

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-কে শিমুলিয়া ইউনিয়নে “শিক্ষার গুরুত্ব ও মানসম্মত শিক্ষা” শীর্ষক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কাঠাদিয়া সার্ক আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।

কাঠাদিয়া সার্ক আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান। এছাড়া বক্তব্য দেন বিসিএস স্বাস্থ্য ক্যান্সার বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের নৈতিকতা, দক্ষতা ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে। তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন মহলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!