ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে সংবর্ধনা

বর্তমান সংবাদ | মুন্সীগঞ্জ প্রতিনিধি

মে ১০, ২০২৬, ০৮:৪৬ পিএম

টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে সংবর্ধনা

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কৃতি সন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৯ মে) সকালে টঙ্গীবাড়ি উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, দিঘীরপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ওয়ালীউল্লাহ খাঁন, টঙ্গীবাড়ি উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাহাত হোসেন, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, টঙ্গীবাড়ি বিক্রমপুর কলেজের সাবেক ভিপি আব্দুল হাই সাহেব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, মো. সাখাওয়াৎ হোসেনের সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠা টঙ্গীবাড়িবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে অতিথিরা সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!