ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

মুন্সীগঞ্জে নার্স দিবস পালিত

বর্তমান সংবাদ | মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মে ১২, ২০২৬, ০৯:৫৯ পিএম

মুন্সীগঞ্জে নার্স দিবস পালিত

মুন্সীগঞ্জ : মঙ্গলবার (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষ্যে নার্সিং ইনস্টিটিউট, মুন্সীগঞ্জ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

Our Nurses. Our Future; Empowered Nurses Save Lives” বাংলায়- আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ— জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন।

প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) জনাব ডাঃ মোঃ আরিফুজ্জামান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) জনাব ডাঃ এ টি এম ওবায়দুল্লাহ, বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, নার্সিং কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা নার্সদের মানবিক সেবা, আত্মত্যাগ ও করোনা মহামারিতে তাদের সাহসী ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে প্রায় ১ লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং  ৮০ শতাংশ নারীদের অংশগ্রহণ বৃদ্ধির সরকারি উদ্যোগের কথাও তুলে ধরা হয়। 

বক্তারা বলেন, নার্সদের প্রশিক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ, প্রযুক্তিগত দক্ষতা ও মর্যাদা নিশ্চিত করলেই দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও কার্যকর হবে।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!