ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

মুন্সীগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় সভা

বর্তমান সংবাদ | মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মে ১৮, ২০২৬, ১২:৩৯ এএম

মুন্সীগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় সভা

মুন্সীগঞ্জ : আসন্ন পবিত্র ঈদ-উল আযহা ২০২৬ সুষ্ঠভাবে উদযাপনের লক্ষে পশুর হাটের ইজারাদারদের সাথে মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে রোববার (১৭ মে) সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়। 

পুলিশ সুপার মহোদয় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পশুরহাটের ইজারাদারদের সমস্যা ও আশংকার কথা মনযোগ দিয়ে শোনেন এবং সমাধানকল্পে বিভিন্ন কৌশল ও পরামর্শ প্রদান করেন। তিনি এবারের হাট ব্যবস্থাপনা সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্য পশুরহাটের ইজারাদারসহ সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ যেসব দিকনির্দেশনা প্রদান করেন সেগুলোর মধ্যে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, অজ্ঞান ও মলম পার্টি সম্পর্কে মাইকিং করা, এক বাজারের পশুর ট্রাক জোর পূর্বক অন্য বাজারে না নামানো, বাজারের নির্দিষ্ট এলাকার বাইরে অথবা মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে পশু না রাখা, বাজার কমিটি কর্তৃক প্রদত্ত নির্ধারিত পোষাকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখা, পকেটমারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, স্থানীয় অফিসার ইনচার্জদের সাথে সমন্বয় রেখে হাটে পুলিশ কন্ট্রোলরুম স্থাপন এবং বড় ব্যবসায়ীদের বেশি পরিমান টাকা স্থানান্তরের ক্ষেত্রে স্থানীয় থানা পুলিশের সহযোগীতা নেওয়া, পশুহাটে পর্যাপ্ত জালনোট সনাক্তকরণ মেশিন রাখা,চাঁদাবাজি রোধ এবং তাৎক্ষণিক পুলিশী সেবা গ্রহনের জন্য হাট এলাকার দৃশ্যমান স্থানে জেলা পুলিশের সিনিয়র অফিসারসহ সংশ্লিষ্ট অফিসারদের সরকারি মোবাইল নম্বর সম্বলিত ফেসটুন/ব্যানার টাঙ্গানোর নির্দেশনা প্রদান করেন।

উক্ত বিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও মুন্সীগঞ্জ জেলা পশুরহাটের ইজারাদারগণ উপস্থিত ছিলেন।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!