ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহারের বিদায় সংবর্ধনা

বর্তমান সংবাদ | মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মে ১৯, ২০২৬, ০৮:৪৫ পিএম

অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহারের বিদায় সংবর্ধনা

মুন্সীগঞ্জ : সরকারি হরগঙ্গা কলেজের  অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার মহোদয়ের পিআরএল গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা, বিদায়ী যুব স্বেচ্ছাসেবকদের সম্মাননা এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি সরকারি হরগঙ্গা কলেজ অডিটোরিয়ামে যুব রেড ক্রিসেন্ট, সরকারি হরগঙ্গা কলেজ ইউনিটের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে স্বাগত বক্তব্য প্রদান করেন যুব রেড ক্রিসেন্টের দলনেতা সাজ্জাদ হোসেন আপন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক মো: হালিম হোসেন, এমপি মহোদয়ের সহধর্মিণী জনাব নূরে জান্নাত রোসনি, হরগঙ্গা কলেজের প্রাক্তন ছাত্র সুলতান আহমেদ এবং জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ ইউনিটের সভাপতি এ.কে.এম ইরাদত হোসেন মানু।

বিদায়ী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও যুব স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মো: কামরুজ্জামান রতন। তিনি তাঁর বক্তব্যে যুব সমাজকে মানবিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং যুব রেড ক্রিসেন্টের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

পরে অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয় এবং বিদায়ী যুব স্বেচ্ছাসেবকদের সম্মাননা ও উপহার প্রদান করা হয়। একইসঙ্গে নতুন কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য প্রদান করেন মোহাম্মদ মামুনুর রশীদ, সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) ও ইনচার্জ, যুব রেড ক্রিসেন্ট, সহক ইউনিট। তিনি নতুন কমিটির সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে মানবিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

উল্লেখ্য, অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, যুব স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!