মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ বিক্রমপুরের কৃতি সন্তান সাবেক বস্ত্র ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মন্ত্রী, মুন্সিগঞ্জ ২ আসনের দুই দুইবারে এমপি, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক , মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সাবেক আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মরহুম মিজানুর রহমান সিনহার স্মরণে ও তার রুহের মাগফেরাত কামনায় মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির উদ্যোগে আগামী (২২ মে ২০২৬) শুক্রবার সকাল ১১.৩০টায় ৬৬/এ ইন্দিরা রোড, পশ্চিম রাজাবাজার ঢাকায় মুন্সিগঞ্জ বিক্রমপুর ভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সকল আজীবন সদস্য, নির্বাহী সদস্য উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মহোদয়দের উপস্থিত থাকার জন্য মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মহসিন মিয়া বিশেষ ভাবে অনুরোধ করছেন।
এমটিআই
