মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ মে) বিকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সারাফুজ্জামান আনছারী মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা ও দায়রা জজ, মুন্সীগঞ্জ জনাব ফারুক আহমেদ।
উক্ত কনফারেন্সে অংশগ্রহণ করেন সম্মানিত পুলিশ সুপার মুন্সীগঞ্জ, মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়।
সভায় পুলিশের পক্ষ থেকে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে যথা সময়ে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স আয়োজন করার জন্য আহ্বান জানানো হয়।
দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষার্থে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে পারস্পারিক আলাপ-আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করে সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন পর্যায়ের ম্যাজিস্ট্রেটগণ, জেলা নৌ-পুলিশ, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রতিনিধি, সকল থানার অফিসার ইনচার্জ এবং মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পরিচালকের প্রতিনিধি ও পাবলিক প্রস্টিউটরসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
