মুন্সীগঞ্জ : সরকারের রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি শুক্রবার (২২ মে) গজারিয়া থানাধীন রসূলপুর ইউনিয়নের মেঘনার শাখা ফুলদী নদীর উপর ব্রীজ নির্মানের স্থান (ফুলদী-রসূলপুর) ঘাট পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, সম্মানিত সড়ক বিভাগের সচিব, প্রধান নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসক,মুন্সীগঞ্জ সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়।
ব্রীজ নির্মানের স্থান পরিদর্শন শেষে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় গজারিয়া উপজেলার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকতা ও জনদুর্ভোগ কমানোর বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সীগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল),উপজেলা নির্বাহী অফিসার গজারিয়া, অফিসার ইনচার্জ গজারিয়াসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এমটিআই
