ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

মুন্সীগঞ্জের সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

জুলাই ২২, ২০২৬, ০৬:৫৭ পিএম

মুন্সীগঞ্জের সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন

ঢাকা : সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলাটি হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিপিজেএফ ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। প্রধান বক্তা ছিলেন বিপিজেএফ সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল)।

বক্তারা বলেন, সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। দ্রুত মামলা প্রত্যাহার না হলে বিপিজেএফ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!