ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,

অবসরজনিত বিদায় সংবর্ধনা

বর্তমান সংবাদ | মুন্সীগঞ্জ প্রতিনিধি

জুলাই ২৫, ২০২৬, ০৭:০২ পিএম

অবসরজনিত বিদায় সংবর্ধনা

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলা পুলিশ হতে সম্প্রতি পিআরএলগামী পুলিশ পরিদর্শক (নিঃ) ডিআই-১ মোঃ আবু বকর সিদ্দিক এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে  আনুষ্ঠানিকভাবে এই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেন মুন্সীগঞ্জ জেলার মান্যবর  পুলিশ সুপার, মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়। 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথির বর্ণিল কর্মময় জীবনের প্রতিচ্ছবি প্রস্ফুটিত হয়। পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তাকে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করে বিদায়ী কর্মকর্তাকে একজন মেধাবী ও পেশাদার কর্মকর্তা উল্লেখ করে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কামরান হোসেনসহ মুন্সীগঞ্জ ডিএসবিতে কর্মরত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!