ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,

পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বর্তমান সংবাদ | পিরোজপুর প্রতিনিধি

জুলাই ২৮, ২০২৬, ০৮:২৪ পিএম

পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

পিরোজপুর : পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। 

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

সভায় জেলার সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, আশ্রয়কেন্দ্রের প্রস্তুতি, ত্রাণসামগ্রী মজুত ও বিতরণ ব্যবস্থা, উদ্ধার কার্যক্রমের সমন্বয় এবং জরুরি সেবার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

পাশাপাশি সম্ভাব্য দুর্যোগে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়। 

সভায় দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় আরও জোরদার করা এবং জনগণের জানমাল রক্ষায় সংশ্লিষ্ট সকল বিভাগ ও সংস্থাকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!