নেত্রকোণা : বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার মদনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৬) উপজেলার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি টুটুন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মোশারফ হোসেন ইনচান, সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাহফিলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।অনুষ্ঠানে বক্তারা আরাফাত রহমান কোকোর আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এমটিআই
