নেত্রকোনা : নেত্রকোনা মদনে চলতি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এ পরীক্ষায় নুরেল হোসেন খাঁন একাডেমী থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সঙ্গে ৪:৬১ পেয়ে মামুন মিয়া ২০২৬ সালে অত্র স্কুলে প্রথম স্থান অধিকার করেন, মামুন মিয়া মদন উপজেলার বৈঠাখালী গ্রামের কৃষক সামছুজ্জামানের বড় ছেলে। তার মা গৃহিণী।
জানা যায়, এ বছর নুরেল হোসেন খাঁন একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় ৬৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৯ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। এর মধ্যে ১৯ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। এবং জিপিএ ৪:৬১ পেয়ে এই স্কুলে প্রথম স্থান হয় মামুন মিয়া।
এই অসাধারণ সাফল্যে মামুন তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সে বড় হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
সামছুজ্জামান জানায়, ছেলে ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় নিজেকে যাতে নিয়োজিত করতে পারে সে প্রত্যাশাই করি।
এমটিআই
