ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

প্রাথমিকের শিক্ষকদের বদলি নিয়ে জাতীয় কমিটির সভা যেদিন

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

জুন ২৪, ২০২৬, ০৯:৪২ পিএম

প্রাথমিকের শিক্ষকদের বদলি নিয়ে জাতীয় কমিটির সভা যেদিন

ঢাকা : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনায় গঠিত জাতীয় কমিটির সভা আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

বুধবার (২৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন, কর্মরত সব শিক্ষকের বদলি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও পর্যালোচনা করে নিষ্পত্তিকরণের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির একটি সভা আগামী ২৮ জুন বিকেল ৩টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে তার অফিসকক্ষে অনুষ্ঠিত হবে। এ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ২২ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষকদের বদলি সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, পর্যালোচনা এবং নিষ্পত্তিকরণের লক্ষ্যে কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!