ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,
ঢাবি প্রশাসনের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের বৈঠক  

ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন নিয়ে মতবিনিময়  

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

জুলাই ৭, ২০২৬, ০৬:৩১ পিএম

ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন নিয়ে মতবিনিময়  

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা সোমবার (৬ জুলাই) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে  অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। 

সভায় প্রো -ভাইস চ্যান্সেলর (শিক্ষা)  অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো- ভাইস চ্যান্সেলর  (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী,  প্রভোস্ট   স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়া, ডাকসুর জিএস এস এম ফরহাদ -সহ বিভিন্ন হলের প্রভোস্ট , ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টোরিয়াল টিমের  সদস্যবৃন্দ  এবং  ডাকসু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও হোস্টেলের খাবারের মানোন্নয়ন এবং কার্জন হল এলাকা, সাইন্স এনেক্স ও মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন এলাকায় নতুন ক্যান্টিন স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়। 

বিভিন্ন  একাডেমিক ভবন এলাকায় ক্যান্টিন স্থাপনের সম্ভাব্যতা  যাচাই এবং এ সংক্রান্ত অগ্রগতি অবহিত করার  জন্য প্রো-ভাইস  চ্যান্সেলর (প্রশাসন)-কে  দায়িত্ব দেওয়া হয়। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও হোস্টেলের খাবারের মান যাচাই ও মনিটরিংয়ের জন্য পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষকদের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই মনিটরিং টিমে বিভিন্ন হলের  প্রভোস্ট, হাউজ টিউটর  ও শিক্ষার্থী প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হবে।  টিম গঠনের কাজটি সমন্বয়ের জন্য প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহবায়ক  ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম  ভূইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!