ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

জুন ২৮, ২০২৬, ০৭:১৬ পিএম

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ

ঢাকা : ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রবিবার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন প্রদান করা হয়েছে।

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।

৪৭তম বিসিএসের ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!