ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

মে ৪, ২০২৬, ০৭:১১ পিএম

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু

ঢাকা : গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গ নিয়ে সারা দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে  নিশ্চিত হামে দুইজনের মৃত্যু হয়েছে। 

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৪৫৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫৪ জন, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫ হাজার ৪৬৭ জন। এ নিয়ে গত ৫০ দিনে মারা গেছে ৩১১ জন। সর্বোচ্চ ঢাকা বিভাগে ১৬১ জনের মৃত্যু হয়েছে।

১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!