ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

২৪ ঘণ্টায় হাম-হামের উপসর্গে ১৭ শিশুর মৃত্যু

বর্তমান সংবাদ

মে ২৫, ২০২৬, ০৬:৩৫ পিএম

২৪ ঘণ্টায় হাম-হামের উপসর্গে ১৭ শিশুর মৃত্যু

ঢাকা :  গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

রোববার (২৪ মে) সকাল ৮টা থেকে সোমবার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে গত ৭১ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৫৪৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৪৫৮ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে ৮৭ শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে শিশু মৃত্যুর এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ শিশুই ঢাকা বিভাগের। এ ছাড়া সিলেট বিভাগে তিন জন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে দুই জন করে এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়।

শেষ ২৪ ঘণ্টায় হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১২৭ জন। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭ শিশু। তাদের মধ্যে ৪২৭ শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম ২০৮, বরিশাল ১২৮ ও খুলনা ৯৫। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৫ জন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।

গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। সেদিন থেকে  ২৫ মে পর্যন্ত ৫৪৫ জনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেওয়া তথ্যানুযায়ী, গত ৭১ দিনে মোট হাম রোগীর সংখ্যা ৬৪ হাজার ৯৪০ জন। হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৮৫ জন। মোট হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭১৯ জনের। এ ছাড়া ৭১ দিনে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে ৪৭ হাজার ৬১৯ জন।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!