ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

হাম ও উপসর্গে মৃত্যু ৫০০ ছাড়াল

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

মে ২৩, ২০২৬, ০৮:৪৪ পিএম

হাম ও উপসর্গে মৃত্যু ৫০০ ছাড়াল

ঢাকা : হাম ও হামের উপসর্গে সবশেষ সারাদেশে ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশু মারা গেছে। নতুন ভর্তি হয়েছে আরও ২ হাজার ১৩২ রোগী। 

শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশুদের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫১২ শিশু। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬২ হাজার ৫০৭ শিশুর। 

এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৫ হাজার ১১ শিশু বাড়ি ফিরেছে।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!