ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

মে ২২, ২০২৬, ০৮:০২ পিএম

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ঢাকা : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৫ শিশুর।

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৬১ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬০ হাজার ৫৪০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৪ জন, গত ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৩২৯ জন।

১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৫১১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৩ হাজার ৪১১ জন।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!