ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

হামে আরো ছয় শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২৫৯

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

মে ৫, ২০২৬, ০৮:০৮ পিএম

হামে আরো ছয় শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২৫৯

ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় হামের আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ২৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

মারা যাওয়া শিশুদের মধ্যে হামে দুজন এবং বাকিরা চার জন লক্ষণ নিয়ে মারা গেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ২৬৩ জন মারা গেছে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১২৭ জন ঢাকায় মারা গেছেন; আর ৭১ জন রাজশাহী বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৯ জন হাম আক্রান্ত হয়েছে; এই সময়ে ১ হাজার ১৮৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে; যাদের মধ্যে ৯৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৪১৭ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ৫ জন ভর্তি হয় রংপুরে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪২ হাজার ৯৭৯ জন। এদের মধ্যে ৫ হাজার ৭২৬ জনের হাম শনাক্ত হয়েছে।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!