ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

মে ৬, ২০২৬, ০৫:৩১ পিএম

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের

ঢাকা : হাম ও হামের লক্ষণ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় সাত শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সাতজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে হামে। বাকি পাঁচজনের মধ্যে হামের উপসর্গ ছিল।

বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬ জনের। হাম রোগের লক্ষণ নিয়ে মারা গেছে ২৬৮ জন।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে; ১২৫ জনের; আর ৭৬ জন মারা গেছে রাজশাহী বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ৩৭৩ জন হামে আক্রান্ত হয়েছেন; এই সময়ে ১ হাজার ২৮১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে এক হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৪৫০ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ৪ জন ভর্তি হয়েছেন রংপুরে।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!