ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬,

মুন্সীগঞ্জ জেলার আড়িয়াল বিল কৃষকদের সঙ্গে পরিদর্শনে যান জেলা প্রশাসক

বর্তমান সংবাদ | মুন্সীগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৬, ০৮:০২ পিএম

মুন্সীগঞ্জ জেলার আড়িয়াল বিল কৃষকদের সঙ্গে পরিদর্শনে যান জেলা প্রশাসক

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার আড়িয়াল বিল এলাকায় কৃষকদের সাথে মঙ্গলবার (২১ এপ্রিল) মতবিনিময়ের উদ্দেশ্যে পরিদর্শনে যান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। 

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার,শ্রীনগর,জনাব হাছিবুর রহমান,উপজেলা কৃষি অফিসার এবং আড়িয়াল বিল এলাকাস্থ কৃষকগণ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় সমাগত হারভেস্টিং পিরিয়ডকে সামনে রেখে কৃষি কার্যক্রমের সার্বিক প্রস্তুতি এবং বিশেষ করে হারভেস্টার মেশিন পরিচালনায় জ্বালানীর প্রাপ্যতা বিষয়ে খোঁজখবর নেন। চলমান জ্বালানী সংকটের প্রেক্ষাপটে কৃষকদের প্রয়োজনীয় জ্বালানী যথাযথভাবে পৌঁছাচ্ছে কিনা তা সরেজমিনে যাচাই করেন তিনি।

এ সময় উপস্থিত কৃষকরা জানান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসারের প্রত্যয়নের মাধ্যমে তারা সহজেই প্রয়োজনীয় জ্বালানী সংগ্রহ করতে পারছেন। বর্তমান পরিস্থিতিতে তাদের জ্বালানীর চাহিদা পূরণ হচ্ছে এবং জ্বালানী প্রাপ্তিতে কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন না।

কৃষকরা এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।জেলা প্রশাসক মহোদয় কৃষকদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যাবলী ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হন এবং কৃষি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সকল সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

এমটিআই

বর্তমান সংবাদ

Link copied!