ঢাকা : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে খাদ্য মন্ত্রণালয়ে এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এমটিআই
